প্রকাশের তারিখঃ Jan 19, 2026 ইং
বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন গোবিন্দ
গত কয়েক বছর ধরে গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। যদিও গোবিন্দের স্ত্রীর দাবি, তাঁরা একসঙ্গেই আছেন। অবশেষে মুখ খুলেছেন অভিনেতা নিজে।
বিবাহবিচ্ছেদের জল্পনায় অবশেষে নীরবতা ভাঙলেন গোবিন্দ। দাবি করলেন, তাঁর বিরুদ্ধে বড় ষড়যন্ত্র চলছে। গত কয়েক বছর ধরে গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে। যদিও গোবিন্দের স্ত্রীর দাবি, তাঁরা একসঙ্গেই আছেন। কিন্তু বিবাহবহির্ভূত সম্পর্কের খবর সত্যি হলে, তিনি ছেড়ে কথা বলবেন না। এমন নানা বিতর্কের মাঝে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা নিজে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ দাবি করেন, তার সাজানো সংসার নিয়ে এক গভীর ষড়যন্ত্র চলছে। আর এই চক্রান্তে তার অজান্তেই তার স্ত্রী ও পরিবারকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
গোবিন্দ বলেন, আমি লক্ষ্য করেছি, যখন আমরা কোনো বিষয়ে চুপ থাকি, তখন লোকে সেটাকে আমাদের দুর্বলতা ভেবে নেয়। তারা ধরে নেয় সমস্যাটা আমাদেরই। তাই আজ মুখ খুলতে বাধ্য হলাম। আমাকে পরিকল্পিতভাবে কোণঠাসা করা হচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে আমার পরিবারও সেই ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছে, যা তারা নিজেরাও বুঝতে পারছে না।
দীর্ঘদিন রূপালি পর্দা থেকে দূরে থাকা এই অভিনেতা আরও জানান, তার ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি মহল উঠেপড়ে লেগেছে। তার কথায়, কেউ যখন জনপ্রিয়তার তুঙ্গে থাকে, তখন তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। আমার ক্ষেত্রেও তাই ঘটছে। প্রথমে তারা পরিবারে আঘাত হানে, এরপর সেটা সামাজিকভাবে ছড়িয়ে দেয়।
কাজের প্রসঙ্গে গোবিন্দ বলেন, ‘অনেকে ভাবেন আমার ছবির বাজার নেই বলে আমি ঘরে বসে আছি। বিষয়টি তেমন নয়। আমি নিজেই অনেক ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমি এটা নিয়ে কোনো আক্ষেপ বা কান্নাকাটি করছি না।
বিবাহবিচ্ছেদের এই গুঞ্জনের পেছনে কার হাত রয়েছে, তা স্পষ্ট না করলেও গোবিন্দ মনে করেন, স্ত্রীকে 'প্রথম সারি'তে রেখে আড়াল থেকে কেউ এই খেলা খেলছেন। তবে সব বাধা পেরিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্মান রক্ষায় তিনি বদ্ধপরিকর।
Copyright © 2026 All rights reserved.